রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় পুলিশের শটগানের গুলিতে ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
তাদের মধ্যে ছয়জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তারা হলেন মহিউদ্দিন রুবেল (৩৫), জাকিরুল ইসলাম আলম (৩৮), ইকরামুল হক (৩০),
মেহেদী হাসান (২৯), ওবায়দুল হক (২৮) ও আব্দুল আজিজ মাহমুদ (২৬)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,
ধোলাইখাল থেকে ছয়জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে পুলিশের শটগানের গুলি রয়েছে।
বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা।
আরও পড়ুন :
- ভূঞাপুর রেল ব্রিজের নিচ থেকে ২২ বছরের যুবকের লাশ উদ্ধার
- বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি আহত
- মাতুয়াইলে বাসে আগুন, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি আক্রমণ
- পাঁচজনের দল,শখের বশে তাঁরা বনে-জঙ্গলে ছবি তোলেন
- বিএনপি কর্মী সন্দেহে ৪ জনকে আটক করল পুলিশ
- গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে বিএনপির কর্মসূচি
- উত্তরায় পুলিশ সদস্যের হাতে বিএনপিকর্মী সন্দেহে আটক ২
- বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেয়া সানজিদার জিপিএ-৫ অর্জন
- নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১১
- জুভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা
- রাজধানীতে তাজিয়া মিছিল শুরু
- বোরকা পরে সিনেমা দেখতে হলে মৌসুমী

Comments are closed.