রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ কারণে সেখান থেকে তাদের সরিয়ে দিতে চেষ্টা করা হলে বিএনপি-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়।
শনিবার (২৯ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়।
এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ, অপরদিকে, বিএনপি নেতাকর্মীরাও পাল্টা আক্রমণ করতে ইট-পাটকেল ছুড়েছেন।
এই সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা।
এমতাবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে, সংঘর্ষ কিছুটা কমে এলে সোয়া ১২টা থেকে গাড়ি চলাচল শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।
তবে ফের সড়কে থেমে থেমে সংঘর্ষ শুরু হলে পিছু হটে পুলিশ। মাতুয়াইলে সড়ক দখলে নেন বিএনপি কর্মীরা, এতে ফের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, একটি ফুটওভার ব্রিজের উপরে সাংবাদিকরা আটকা পড়েছেন।
রাস্তা দখলে নিয়ে স্লোগান দিচ্ছেন বিএনপি কর্মীরা। রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করছেন তারা।
আরও পড়ুন:
- বিএনপি কর্মী সন্দেহে ৪ জনকে আটক করল পুলিশ
- সন্তানকেই অন্যের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ!
- উত্তরায় পুলিশ সদস্যের হাতে বিএনপিকর্মী সন্দেহে আটক ২
- বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে
- বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেয়া সানজিদার জিপিএ-৫ অর্জন
- টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৯ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার
