বোরকা পরে সিনেমা দেখতে হলে মৌসুমী

বোরকা পরে হলে সিনেমা দেখতে গেলেন চিত্রনায়িকা মৌসুমী। স্বামী চিত্রনায়ক ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে,

মৌসুমী বোরকা পরে সিনেমা হলে। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান। তবে ওমর সানী তাদের সঙ্গে সিনেমাটি দেখতে পারেননি।

মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন।

অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন।

আরেকটি ছবিতে দেখা যায় এক সারিতে বসে রয়েছেন মৌসুমী, মেহের আফরোজ শাওন ও ঈশিতা। ঈশিতা অবশ্য ফেসবুক মাধ্যমে বলেছেন, প্রিয়তমা সিনেমাটি দেখে প্রত্যেকটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।

ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, ‘কয়েক দিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে, তারপর গতকালই দেখল প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি।’

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন ঈশিতা। ফেসবুকে তিনি লেখেছেন,

‘সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা।

অভিনন্দন প্রিয় হিমেল আশরাফ ভাই। আপনার নতুন প্রকল্পের জন্য আগ্রহভরে অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ১১ নভেম্বর।

একইদিনে তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিলো। একটির নাম ‘ভাঙন’ অপরটি ‘দেশান্তর’।

আরও পড়ুন :

এনএএন টিভি