পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।
অবস্থান কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থানে পুুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের খরব পাওয়া গেছে।
শনিবার বেলা ১১টা থেকে ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালনে মাঠে নামে বিএনপি।
অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধারমুখে দলের নেতকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে।
এদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সাভারের আমিনবাজার, রাজধানীর উত্তরা,
গাবতলী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
পাশাশাপি পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ শনিবার তাদের কর্মসূচি স্থগিত করলেও ঢাকা শহরজুড়ে ‘সতর্ক পাহারায়’ থাকার ঘোষণা দিয়েছে।
রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পুলিশ জানিয়েছে,
কেউ শনিবার কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে।
পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন :
- বাবার মরদেহ মর্গে রেখে পরীক্ষা দেয়া সানজিদার জিপিএ-৫ অর্জন
- নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১১
- জুভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা
- রাজধানীতে তাজিয়া মিছিল শুরু
- বোরকা পরে সিনেমা দেখতে হলে মৌসুমী
- টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৯ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার
- বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে
- টি-টোয়েন্টি-২০২৪ বিশ্বকাপের তারিখ ঘোষণা
- বাগেরহাটে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

Comments are closed.