বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে ভয় দেখিয়ে অষ্টম শ্রেনীর এ শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। গত ২৬ জুলাই (বুধবার) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রীর দিনমজুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার পুটিখালি ইউনিয়নের গজালিয়া গ্রাম থেকে একমাত্র আসামি তাওহিদ হাওলাদারকে (২৩) গ্রেপ্তার করে।
তাওহিদ গজালিয়া গ্রামের আলামিন হাওলাদার এর ছেলে।
পুলিশ জানায়, ওই স্কুল শিক্ষার্থীর মা অসুস্থ হলে গত (২৪ জুলাই) সোমবার তার বাবা ও মা ডাক্তার দেখানোর জন্য খুলনাতে যায়।
এ সুযোগে গত বুধবার রাত ১১টার দিকে প্রতিবেশি তাওহিদ ওই শিক্ষার্থীর বাড়ীতে ঢুকে তার ফুফাতো ভাইকে হাত-পা বেঁধে ওই শিক্ষার্থীকে জোর করে ধর্ষণ করে।
ধর্ষণ শেষে ওই শিক্ষার্থীকে (১৪) কে উলঙ্গ করে তার ফুফাতো ভাই এর পাশে দাড় করিয়ে তাওহিদ তার ব্যবহৃত মোবাইল ফোনে ছবি ধারণ করে
এবং কাউকে কিছু বললে তাদের এই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে বাড়িতে এসে ঘটনা জানতে পেরে ওই ছাত্রীর বাবা মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন,
ওই স্কুল ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাওহিদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাওহীদকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- চট্টগ্রামে পুলিশের উপর হামলা, মাথা ফাটলো এসি’র
- বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের মাঝে হাতাহাতি
- ফরিদপুর কাফুরায় স্কুলছাত্রীকে অপহরণ
- মাদকসহ বাবা-মেয়ে আটক
- নাইজারে সেনাবাহিনীর অভ্যুত্থানে কি রাশিয়া জড়িত?
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
- শর্ত মেনে সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ-বিএনপি
- মুন্সীগঞ্জে ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
- সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের প্রাণহানি
- এক পরিবারে তিনজনের বেশি ব্যাংকের পরিচালক হতে পারবে না
- তালায় অনলাইন জুয়াসহ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত
- অবৈধভাবে বালু পরিবহন করায় ১২টি বালুবাহী বাল্কহেড জব্দ;
- নরসিংদী-৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকার গনসংযোগ ও মতবিনিময় সভা
- মুন্সীগঞ্জে ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
- শাহরুখ খানের জিন্দা বান্দা’ গানে নাচল এক হাজার নারী
- মসজিদের সাবান নিয়ে বাগবিতণ্ডা; একজনের হাতে অপরজনের প্রাণনাশ

Comments are closed.