শর্ত মেনে সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ-বিএনপি

আওয়ামী লীগ এবং বিএনপি-দুই দলকেই শর্ত সাপেক্ষে কর্মসূচি পালন করতে হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,

‘দুই দলই কী করতে পারবে, কী করতে পারবে না- সে কন্ডিশন দেওয়া হবে। দুই দলের জন্য একই নির্দেশনা থাকবে।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বিভিন্ন বিষয়ে তথ্য জানিয়েছেন।

রাজনৈতিক দলগুলোকে আপনারা কেনো রাস্তায় সমাবেশ করার অনুমতি দেন। রাজনৈতিক দলগুলো আগে পরে সমাবেশ করতে পারে, এতে মানুষের দুর্ভোগও কম হয়- এ বিষয়ে মন্ত্রী বলেন,

‘এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে আমরা কিছু বলার নেই।’

‘এটা রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসা করুন, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী এ মুহূর্তে, আমার কাছে আইনশৃঙ্খলা নিয়ে জিজ্ঞাসা করবেন।’

রাজধানীতে দুই দলের কর্মসূচি নিয়ে সহিংসতার কোনো আশঙ্কা দেখছেন কিনা-জানতে চাইলে মন্ত্রী বলেন,

‘রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে আমাদের সরকারের কোনো বাধা নেই।’

‘কিন্তু তারা যেন নিয়মশৃঙ্খলা মেনে চলেন দেশের আইন মেনে চলেন।’

‘জনদুর্ভোগ সৃষ্টি না কলেন আমরা সেই বিষয়ে আহ্বান রাখবো। আমি আহ্বান রাখবো তারা যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না করেন।’

‘যদি ভাঙচুর করেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন

তখন আমাদের নিরাপত্তা বাহিনীর যে কাজ, তাদের ওপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন।’

‘আমাদের নিরাপত্তা বাহিনী এখন অনেক সুদক্ষ।

তাই অনুরোধ জানাবো তারা (রাজনৈতিক দল) যেন রাস্তায় চলাচল বন্ধ না করেন, ভাঙচুরে লিপ্ত না হন। আমাদের কোনো জায়গায় কোনো বাধা নেই।’

‘বিএনপি নয়া পল্টনে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।’

এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নতুন কোন নির্দেশনা দেওয়া হবে কিনা-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খান বলেন,

‘আমরা সব সময় পুলিশের পক্ষ থেকে অনুরোধ করছি বড় বড় দলগুলোকে যাতে তারা রাস্তা ও রাজপথ যাতে বর্জন করেন।’

‘তারপর যদি করেন, তবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে-তারা যেন সহিংসতায় না যায়। কারা কোথায় সমাবেশ করছে এখনও আমরা অফিসিয়ালি জানি না।’

এনএএন টিভি