ইরাকের কারবালায় ভয়াবহ অগ্নিকান্ড; প্রাণহানি ৮

পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি।

এজেন্সির দেয়া প্রতিবেদনে বলা হয়েছে,

‘শুক্রবার আশুরা পালনের জন্য হাজার হাজার শিয়া মুসলিম কারাবালা শহরে জড়ো হয়েছিলেন। পবিত্র আশুরা উপলক্ষে বের করা হয়েছিল মিছিল।’

‘এ সময় একটি মিছিলে ৮টি গ্যাসের ক্যানিস্টারে আগুন লেগে যায় এবং বিস্ফোরণ ঘটে।’

‘আগুন সঙ্গে সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় আলাউই মার্কেটের কয়েকটি দোকানে আগুন ধরে যায়।’

‘আগুনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারবালার ইমাম আলি স্ট্রিট বন্ধ করে দেয় এবং আটকেপড়া লোকদের উদ্ধার করে।’

‘ইমাম হুসাইন ও হযরত আব্বাস (রা.) এর মাজারে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়।’

‘তবে তার আগেই দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।’

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে,

‘অগ্নিকাণ্ডে মৃত ৮ জনের মধ্যে ছয়জন ইরাকি। আর বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

ইরাকের জরুরি সেবা প্রদানকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে,

‘প্রাথমিক তথ্য অনুযায়ী, আশুরা পালনে আগতদের জন্য অস্থায়ীভাব তৈরি করা একটি বিশ্রামাগারের তাবুর রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।’

‘এরপর আগুন পাশের একটি বাজারে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।’

আরও পড়ুন:

এনএএন টিভি