তিন দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে দেশের সব বিভাগেই তিন দিন বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রোববার (৩০ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে,

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং

রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়াগয় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া, পরবর্তী ৩ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজশাহীতে শনিবার (২৯ জুলাই) দেশের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আর কক্সবাজার ও বান্দরবানে রোববার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পাবনার ঈশ্বরদিতে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া নীলফামারীর ডিমলায় ২৬, বাগেরহাটের মোংলায় ২২, ফরিদপুরে ১৯,

মাদারীপুরে ১৪, পটুয়াখালীর খেপুপাড়ায় ১৩ এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ সময় ঢাকা, গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নিকলি, বগুড়া, নওগাঁর বদলগাছী, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের রাজারহাট, নেত্রকোনা,

মৌলভীবাজারের শ্রীমঙ্গল, চট্টগ্রামের সন্দ্বীপ, চাঁদপুর, নোয়াখালীর মাইজদীকোর্ট, কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়ার কুমারখালী,

পটুয়াখালী এবং ভোলাতেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় রোববার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

এনএএন টিভি