কানাডার আলবার্টায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন।
দেশটির পুলিশের বরাতে আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
কানাডার পুলিশ জানায়, উড়োজাহাজটি একজন পাইলট এবং
পাঁচজন যাত্রী নিয়ে স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের পশ্চিমে স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে
এবং ব্রিটিশ কলাম্বিয়ার স্যামন আর্মের দিকে রওনা হয়।
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির সন্ধানে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের একটি হারকিউলিস উড়োজাহাজ পাঠানো হয়।
পরে তারা সেটিকে ক্যালগারি থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে মাউন্ট বোগার্ট এলাকায় খুঁজে পায়।
হারকিউলিসের ক্রু এবং আলবার্টা পার্কস মাউন্টেনের রেসকিউ সদস্যরা নিশ্চিত করেছেন যে, সেখানে কেউ বেঁচে নেই।
ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের একজন মুখপাত্র বলেন,
এটি এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ। এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আরও পড়ুন :
- সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ভবনের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে যুবককে পিটিয়ে প্রাণনাশের অভিযোগ
- ‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’
- চট্টগ্রাম-১০ উপনির্বাচনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিং
- বড়শিতে ২৭ কেজি ওজনের একটি কোরাল মাছ
- বিএনপি-পুলিশ সংঘর্ষে ২০পুলিশ সদস্য আহত; গ্রেফতার ৯০
- গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
- বরিশালে তাজিয়া মিছিল
- চতুর্থ আসরে খেলতে শ্রীলঙ্কায় শরিফুল
- নাটোরের বড়াইগ্রামে শাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ
- রাফির সঙ্গে দূরত্ব কি তবে মিটে গেলো পরীমণির!
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- সাভারে আওয়ামী লীগ নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিলে সতর্ক পাহারা
- ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

Comments are closed.