মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৬ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও তিনজন। এছাড়াও ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে রাজ্যের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির

দেশটির গণমামাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে,

‘গতকাল রাতে থানের শাহপুরের কাছে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জনের প্রাণহানি হয়েছে।’

‘আহত হয়েছেন অন্তত তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এখনো পাঁচজন ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।’

‘রাজ্যের সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।’

‘নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে বড় এই দুর্ঘটনা ঘটে।’

‘আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

পুলিশ সূত্রে জানা যায়,

‘সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।’

‘ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card