বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের মরদেহ বুধবার (২ আগস্ট) ভোরে উদ্ধার হয়েছিল তার নিজের এনডি স্টুডিও থেকে।
প্রাথমিকভাবে নীতিনের ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে,
দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন তিনি৷ তেমন কোনো কাজ পাচ্ছিলেন না, সেই কারণেই আত্মঘাতী হতে পারেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে ঘটনাস্থল থেকে।
আর্ট ডিরেক্টরের স্টুডিওর এক প্রত্যক্ষদর্শী ময়ূর ডোংরে ভারতীয় গণমাধ্যমকে বলেন,
‘নিতিন দেশাই এনডি স্টুডিওর অভ্যন্তরে ছয় নম্বর সেটে গভীর রাতে পর্যন্ত একটি বড় ধনুক এবং তীর তৈরির কাজ করেছিলেন।’
‘ধনুক এবং তীরের কাজ যেখানে করছিলেন সেখানেই পরে তিনি আত্মহত্যা করেন।’
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পুলিশ নীতিন দেশাইয়ের স্টুডিওতে একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে,
‘নীতিন দেশাইয়ের আগে থেকেই সেদিন কিছু করার পরিকল্পনা ছিল। মঙ্গলবার রাতে যে সিকিউরিটি ছিলেন, তার থেকে সব চাবি নিয়েছিলেন নীতিন।’
‘তার কর্মীদের বলেছিলেন যে, তাকে স্টুডিওতে একা রেখে যেতে কারণ তার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।’
নীতিন তার কর্মীকে গেট পর্যন্ত ছাড়তে এসেছিলেন এবং বলেছিলেন, পরের দিন সকাল ৮টায় এসে রেকর্ডিং দেখতে, যা তিনি ১০ নম্বর স্টুডিওতে পাবেন।
রেকর্ডিংয়ে নিতিন উল্লেখ করেছেন যে, স্টুডিওগুলো যেন তার কাছ থেকে কেড়ে নেওয়া না হয়।
এবং তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করে বলেছেন যে, তার শেষকৃত্য যেন ১০ নম্বর স্টুডিওতে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
- তারেক-জোবায়দার রায়ের বিরুদ্ধে বিএনপি’র দু’দিনব্যাপী বিক্ষোভ
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত, শিশুসহ আহত ৩
- নারায়ণগঞ্জে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুস্থদের সেলাই মেশিন বিতরণ
- ব্রাজিলে মাদককারবারীদের বিরুদ্ধে পুলিশের স্ট্রিং অপারেশনে ৪৫ জন নিহত
- চীনের রাজধানী বেইজিংয়ে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত !

Comments are closed.