নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নের তল্লা এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত সামাজিক সংগঠন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থা, শিকড় যুব ও সমাজকল্যাণ এবং নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের সহযোগিতায় সুবিধা বঞ্চিত মানুষ, পথচারী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
‘এসো আলোর সন্ধানে যুব সংগঠন’র প্রতিষ্ঠাতা মোঃ নবী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা, নারায়ণগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ নবী হোসেন।
সুবিধা বঞ্চিত মানুষ ও পথশিশুদের খাবার বিতরণীতে এ সময় আরও উপস্থিত ছিলেন,
এডভোকেট নবী হোসেন এর কন্যা শাতুল নাঈমা রিমি, স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও
সভাপতি রিপা আক্তার, শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজিজুল ইসলাম দিনার,
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান, স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার বিথী,
শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান,
এসো আলোর সন্ধানে যুব সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ও যুগ্ম পরিচালক প্রোগ্রাম কাজর রেখা, দপ্তর সম্পাদক মোঃ জনি খান,
উপ-পরিচালক প্রোগ্রাম, কাজল সরকার, সহকারী পরিচালক প্রোগ্রাম, বৃষ্টি আক্তার,
কোষাধ্যক্ষ ভারপ্রাপ্ত তমা রানী সরকার, সহকারী কোষাধ্যক্ষ শ্রাবণী সরকার, সদস্য আজমান পাপ্পু,
মোঃ আলী হোসেন, স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ মাজিয়ানা রিমু, যুগ্ম সম্পাদক রাফিদুল ইসলাম রৌদ্র, সদস্য আরিফা, ইতি, লিখন,
স্বপ্নযাত্রা পরিবারের শিশুরা, শিকড় যুব ও সমাজকল্যাণ সংগঠনের আপ্যায়ন সম্পাদক আরাফাত আহমেদ,
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রিয়াজুল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক মিঠু ও
আপ্যায়ন সম্পাদক – আরাফাত হোসেন, মো: রিগ্যানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাবৃন্দ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত এই সংগঠনগুলো নানাবিধ সামাজিক কর্ম কান্ড করে যাচ্ছে।
মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে এই সামাজিক সংগঠনের ভূমিকা পালন করে আসছে।
