সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারো হট্টগোল,
উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
এক পর্যায়ে বিএনপিপন্থীদের বিক্ষোভ মিছিল থেকে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা করে ভাঙচুর করা হয় ।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
এর আগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও
তার স্ত্রীকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে সমিতি ভবনের দোতলায় যান।
আগে থেকেই সেখানে অবস্থান করছিল আওয়ামীপন্থী আইনজীবীরা।
এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়।
পরে বিএনপির আইনজীবীদের মিছিল থেকে হামলা করে আওয়ামী সমর্থিত সম্পাদক আবদুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করা হয়।
আরও পড়ুন :
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে ১০টি স্পটে ভাঙন
- নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- হাফপ্যান্ট পড়ায় সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হলো!
- রেলপথের ফিটিংস চুরি,আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ
- মরে পঁচে গেছে মায়ের মরদেহ, চারসন্তানের কেউ ছিলেন না পাশে
- যেসব খাবার খেলে মানবদেহে উদ্বেগ বেড়ে যায়!
- ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
- মোরেলগঞ্জ মডেল স্কুলে অহরহ প্রবেশ করে জোয়ারের পানি
- মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকে আওয়ামীলীগ
- ভারত বিধি-নিষেধ আরোপ করল কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট আমদানিতে

Comments are closed.