ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নুরকে দেখতে যান তিনি। এসময় মির্জা ফখরুল তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এসময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।
আরও পড়ুন :
- রেলপথের ফিটিংস চুরি,আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ
- মরে পঁচে গেছে মায়ের মরদেহ, চারসন্তানের কেউ ছিলেন না পাশে
- যেসব খাবার খেলে মানবদেহে উদ্বেগ বেড়ে যায়!
- মোরেলগঞ্জ মডেল স্কুলে অহরহ প্রবেশ করে জোয়ারের পানি
- মৌলভীবাজারে চোর চক্রের ৮ সদস্যসহ ৩টি গাড়ি উদ্ধার
- এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল
- নরসিংদীতে ১১ ডাকাত ও ৪ মাদক ব্যবসায়ী আটক
- নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ
- শীঘ্রই আসছে পরীমনির ‘পাফ ড্যাডি’
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা
- মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র মজলিসের বিক্ষোভ
- চিত্রনায়িকা বুবলী এবার জানালেন তার জীবনের উদ্দেশ্য
