শীঘ্রই আসছে পরীমনির ‘পাফ ড্যাডি’

তিন বছর আগে শেষ হওয়া ‘পাফ ড্যাডি’ সিনেমার ডাবিংয়ের কাজ করেছেন পরীমনি। দিন কয়েক আগে সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

প্রসঙ্গত, ২০২০ সালে যখন পাফ ড্যাডির কাজ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল, এটি ৭ পর্বের ওয়েব সিরিজ।

এরপর সিনেমা হিসেবেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বদল হয়েছে নির্মাতার নামও।

‘পাফ ড্যাডি’ শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।

পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ প্রমুখ।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। যেখানে আজাদ আবুল কালামকে দেখা যাচ্ছে, একটি কালো চশমা পরে আছেন।

আর চশমার দুই গ্লাসে ভেসে উঠেছে দুটি মুখ। একটি পরীমণির, অন্যটি সজলের।

ফার্স্টলুকটি শেয়ার করে ফেসবুকে পরীমণি লিখেছেন,

‘আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? আসছে নতুন ওয়েব ফিল্ম পাফ ড্যাডি।’

শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card