জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী

জনসভায় যোগ দিতে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হেলিপ্যাডে অবতরণ করে।

এরপর সড়কপথে সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় জিলা হাইস্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মহানগরী।

১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

 

আয়োজকরা জানিয়েছেন, জনসভা হবে মানুষের জনসমুদ্র, যেখান থেকে আগামী নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন :

এনএএন টিভি