অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে আরও একটি নতুন সিনেমায় কাজ শুরু করার সু-খবর দিলেন।
জানা গেছে, সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে এই সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।
এই সিনেমা প্রসঙ্গে মিম বলেন,
‘দিগন্তে ফুলের আগুন’ অসাধারণ একটি গল্পের সিনেমা। আমি অভিনয় করছি পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।’
তিনি আরও বলেন,
সব সময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালো লাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে।
এই সিনেমায় শহীদুল্লাহ কায়সারের ভূমিকায় অভিনয় করবেন মোস্তফা মনোয়ার।
প্রসঙ্গত, গত ২৮ জুন মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।
আরও পড়ুন:
- স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
- ঢাকাসহ সারাদেশে দিনভর ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা
- টেক্সট ভিত্তিক পোস্ট ফিচার টিকটক প্ল্যাটফর্মে
- দ্বিতীয় স্ত্রী হত্যা মামলায় জামিনে বেরিয়ে প্রথম স্ত্রীকে খুন, বৃদ্ধের মৃত্যুদণ্ড
- রাউটার কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ সোর্সকে কুপিয়ে পায়ের রগ কেটে দিল মাদককারবারিরা
- তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা
- আজ ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ হবে
- অস্ট্রেলিয়ার শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে ১৩৬ ধর্ষণের অভিযোগ
- গাজীপুরে গলায় রশি পেঁচানো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

Comments are closed.