ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. ফখরুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দ্বিতীয় স্ত্রীকে হত্যা মামলায় জামিনে বেরিয়ে এসে ফখরুল ইসলাম ১ম স্ত্রীকে গলা কেটে খুন করেন।
মঙ্গলবার ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীন এ রায় দিয়েছেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০০১ সালে ১৬ আগস্ট ময়মনসিংহ সদর উপজেলার
ফকিরাকান্দা বয়রা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফখরুল ইসলাম (৬০) তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে হত্যা করে।
এ ব্যাপারে মামলা হলে ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর ময়মনসিংহের সিনিয়র দায়রা জজ আদালত ফখরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড
এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
ছয় মাস কারা ভোগের পর আদালত থেকে জামিন পেয়ে ২০১২ সালের ২৬ মার্চ ফখরুল ইসলাম ঘুমন্ত অবস্থায় তার প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে দা দিয়ে গলা কেটে হত্যা করে।
এ ব্যাপারে মামলা হলে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে
আদালত স্বামী মো. ফখরুল ইসলামকে মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখার নির্দেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁইয়া এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মোকাম্মেল হক শাকিল মামলা পরিচালনা করেন।
আরও পড়ুন :
- পুলিশ সোর্সকে কুপিয়ে পায়ের রগ কেটে দিল মাদককারবারিরা
- ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেফতার
- শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো দিন পালায়নি: প্রধানমন্ত্রী
- নরসিংদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- প্রতারণার অভিযোগে নুসরাতের বিরুদ্ধে মামলা
- ৬৮ তলা থেকে লাফাতে গিয়ে ফরাসি স্টান্টম্যান ‘রেমি’র প্রাণহানি
- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবারও ট্রেন চলাচল শুরু
- হবিগঞ্জে বামকান্দি গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র সংঘর্ষে আহত ৫০
- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা
- হবিগঞ্জে দুই শিশুর ঝগড়া বড়দের সংঘর্ষে পরিণত; আহত ৫০

Comments are closed.