হবিগঞ্জে দুই শিশুর ঝগড়া বড়দের সংঘর্ষে পরিণত; আহত ৫০

হবিগঞ্জে ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

এ সময় গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘সকালে হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের আবজল মিয়ার ছেলে রবিউলের সঙ্গে একই গ্রামের আজিজুল হকের ছেলে শুভর ঝগড়া হয়।’

‘এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:

এনএএন টিভি