শেরপুরে পুলিশের বাধায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত

ঢাকায় বিএনপির কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত শেরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

সোমবার বেলা ১২টায় জেলা বিএনপির আয়োজনে পৌরশহরের গৃদানারায়নপুরে নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করলে বাধা দেয়।

বিএনপি নেতাদের দাবী পুলিশি হামালায় কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল তার বাসভবনে সাংবাদিকদের সাথে বলেন,

২৯ জুলাই ঢাকায় আমাদের শান্তিপূর্ন গণঅবস্থানে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় শতশত নেতাকর্মী আহত ও গ্রেফতার হয়েছে।

এর প্রতিবাদেই আজ শেরপুরে সমাবেশ ছিল।

১২টার সময় আমার বাসা থেকে বের হয়ে দলের নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ নিয়ে সভাস্থলে পৌঁছার আগেই পুলিশ বাধা দেয়।

নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

আর রাতের বেলায় পুলিশ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে কর্মসূচিতে না আসতে কঠিন হুঁশিয়ারি দিয়ে এসেছে।

আরও পড়ুন :

এনএএন টিভি