সরকার পতনের একদফা দাবিতে সুনামগঞ্জে বিএনপির মিছিল

সরকার পতনের একদফা দাবিতে ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা–নির্যাতনের

প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

আজ সোমবার দপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

একটি মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টের দিকে অগ্রসর হন নেতাকর্মীরা।

মিছিলটি কালিবাড়ি মোড়ে গেলে বাধা দেয় পুলিশ।

এসময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় নেতাকর্মীদের।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।

আরও পড়ুন :

এনএএন টিভি