ভারতের সাবেক ক্রিকেটার এবং দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দাদা বলে সম্বোধন করেন অনেকেই। তবে এবারে নিজের স্ত্রী ডোনা গাঙ্গুলিও সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন করলেন, আর এই বিষয়টি নিয়েই এখন নেটিজেনরা আনন্দে মেতেছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ডোনা গাঙ্গুলি নামের অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে ডোনার সঙ্গে তার বাবা এবং সৌরভ গাঙ্গুলিকে দেখা যায়।
তবে ছবিটির চেয়েও ছবিটির ক্যাপশনটিতে চোখ পড়েছে সকলের। কেননা ডোনা সেই ছবি ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এবং দাদার সঙ্গে।’

তবে ভক্তরা বুঝতে পেরেছেন মজার ছলেই ডোনা স্বামী সৌরভ গাঙ্গুলিকে দাদা বলে ডেকেছেন। এরপরেই নেটিজেনরাও মজা করতে ছাড়েননি। কেউ লিখেছেন,
‘উনি আমাদের দাদা, আপনার না।’
আবার কেউ লিখেছেন, ‘আপনি স্বামীকে দাদা বলেন কেন?’ কেউ কেউ আবার দাদা বলায় অবাকও হয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন সৌরভ ও ডোনা।
এর আগে, তাদের প্রেমকাহিনী যখন শুরু হয়েছিল, তখন কলকাতায় প্রেম যেনো কোনো অপরাধের সমান ছিল।
তবুও শত বাধা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। ২০০১ সালে তাদের কন্যা সানা গাঙ্গুলির জন্ম হয়। বর্তমানে সানা পড়াশোনার জন্য লন্ডনে রয়েছেন।
আরও পড়ুন:

Comments are closed.