মৌলভীবাজারে চোর চক্রের ৮ সদস্যসহ ৩টি গাড়ি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০১ আগস্ট) বিকালে মৌলভীবাজারে নিজ কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন,
‘গত ১০ জুলাই রাতে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকা থেকে জসিম উদ্দিন আহমদ নামের এক আইনজীবীর রূপালি রঙের একটি প্রাইভেটকার চুরি হয়ে যায়।’
‘এরপর ওই আইনজীবী কুলাউড়া থানায় মামলা করেন।’
‘ওই মামলার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস সুর্দশন কুমার রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে পুলিশ অভিযান পরিচালনা করে।’
অপরদিকে, এ অভিযান পরিচালনা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেকন বলেন,
‘এতে গাড়ি চোর চক্রের অন্যতম সদস্য শাহ আলমকে মঙ্গলবার শহরতলির গুজাইরাই গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।’
‘এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে মুহিবুর রহমান সিতুকে শহর থেকে আটক করা হয়।’
‘সিতুর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার শ্বশুরবাড়ি আমতৈল ইউনিয়নের আদুপাশা গ্রাম থেকে কুলাউড়ার মাগুরা থেকে চুরি হয়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।‘
‘একইভাবে আরও দুটি চোরাই প্রাইভেটকার কমলগঞ্জের শমশেরনগর ও হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়।’
‘সেই সঙ্গে শাহ আলম ও সিতুসহ আন্তঃজেলা চোর চক্রের আট সক্রিয় সদস্যকে আটক করা হয়।’
তিমির বনিক, মৌলভীবাজার
আরও পড়ুন:
- ঢাকাসহ সারাদেশে দিনভর ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা
- দ্বিতীয় স্ত্রী হত্যা মামলায় জামিনে বেরিয়ে প্রথম স্ত্রীকে খুন, বৃদ্ধের মৃত্যুদণ্ড
- অস্ট্রেলিয়ার শিশু পরিচর্যা কর্মীর বিরুদ্ধে ১৩৬ ধর্ষণের অভিযোগ
- মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উন্মুক্ত মেডিকেল বর্জ্য রাখায় এক লাখ টাকা জরিমানা
- গাজীপুরে গলায় রশি পেঁচানো এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

Comments are closed.