জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চার সন্তানের জননী এই নারীর কোন সন্তানই থাকতেন না তার সাথে।
বুধবার (২ আগস্ট) মরদেহ পঁচে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারীর নাম জোবাইদা খাতুন (৬৬)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।
জোবাইদা খাতুন জীবনের দীর্ঘ সময় পার করেছেন শিক্ষকতায় পেশায়। বছর পাঁচেক আগে তিনি অবসরে যান।
স্বামীও অবসরের পর অন্য চাকরি করেন। সেই কারণে সপ্তাহ অন্তর তিনি বাসা আসতেন।
এই দম্পতির চার সন্তান রয়েছে। দুই-ছেলে, দুই মেয়ে। এর মধ্যে এক ছেলে শিক্ষকতা পেশায় রয়েছেন। অপর ছেলে তার পরিবার নিয়ে অনত্র থাকেন।
বাকি দুই মেয়ে থাকেন চট্টগ্রামে। বার্ধ্যকে পরিবারের সাথে ঠাঁয় হয়নি জোবাইদা খাতুনের।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিউজকে বলেন, চারদিন ধরে তার কোন সন্ধান পাচ্ছিলেন না পরিবার।
পরে তার ছোট ছেলে প্রতিবেশিদের ফোন করে খোঁজ নিতে অনুরোধ জানায়। প্রতিবেশিরা বাড়িতে গিয়ে ঘর বন্ধ পায়।
এসময় বাইরে থেকে প্রচুর দুর্গন্ধ পেয়ে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাসায় চেয়ার বসা অবস্থায় মরদেহ পায়। মরদেহ পঁচে গেছে।
ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে তিনি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নতাদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন :
- যেসব খাবার খেলে মানবদেহে উদ্বেগ বেড়ে যায়!
- মোরেলগঞ্জ মডেল স্কুলে অহরহ প্রবেশ করে জোয়ারের পানি
- বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী
- রংপুরে ২৭ উন্নয়ন ও ৫ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- নতুন সিনেমায় মোহিনী রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম
- বরিশালে ৬ মাসের শিশুকে অচেতন করে অস্ত্রোপচার, মৃত্যুর অভিযোগ
- কোটি মানুষের প্রধান খাদ্য চাল রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের
- জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী
- নতুন সিনেমায় মোহিনী রূপে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম
- রংপুরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা
- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার এসএসসিতে এ প্লাস
- রংপুরের জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
