কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে।
এ নিয়ে অভিযোগ জমা পড়েছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে, বেশ কয়েকজন প্রবীণ নাগরিক ইডির দপ্তরে হাজির হয়েছিলেন।
সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে পাঁচ লাখ ৫৫ হাজার রুপি করে নিয়েছিল তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়ার নাম করে।
যদিও প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি।
তবে বিষয়টি নিয়ে এখনই খোলাসা করে কিছু বলতে নারাজ নুসরাত জাহান।
তিনি ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে শুধু এটুকু বলেছেন, ‘এটা প্রায় ১০ বছর আগের ঘটনা।
এ বিষয়ে যা বলার আমার আইনজীবী বলবেন।
আর যেহেতু এখনো ইডির পক্ষ থেকে কোনো নোটিশ পাইনি, তাই কিছু বলতেও চাই না।’
আরও পড়ুন :
- ঠাকুরগাঁওয়ে খরায় ফেটে যাচ্ছে জমি
- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার এসএসসিতে এ প্লাস
- গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
- ফরিদপুরের চরভদ্রাসনে মাছ শিকারে অবাধে চায়না দুয়ারী
- নারায়ণগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষ ও পথশিশুদের খাবার বিতরণ
- কোটি মানুষের প্রধান খাদ্য চাল রফতানিতে নিষেধাজ্ঞা ভারতের
- জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী
- শীঘ্রই আসছে পরীমনির ‘পাফ ড্যাডি’
- কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমনি

Comments are closed.