দিনাজপুরের বিরামপুরে মায়ের পিছু নিয়ে যেতে যেতে পুকুরের পানিতে ডুবে মোজাহিদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিরামপুর উপজেলার দিওড় ইউপির শৌলাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু মোজাহিদ মিয়া (৩) বিরামপুর উপজেলার দিওড় ইউপির শৌলাহার গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
বিরামপুরের দিওড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান,
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাঠে কাজ করতে যান শিশু মোজাহিদের বাবা মোশারফ হোসেন।
এসময় শিশুটিকে ভাত খেতে দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান মা।
এর কিছুক্ষণ পর শিশু মোজাহিদ মিয়া মায়ের পিছু নিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন শেখ বলেন,
পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন :
- ভাতিজার বউকে পুড়িয়ে হত্যায় ফুফুশাশুড়িকে ফাঁসির আদেশ
- খুনিয়াগাছ এলাকায় ফেরার পথে নিখোঁজ , সকালে লাশ উদ্ধার
- ‘চশমাপরা হনুমান’ পাচারের দায়ে পাচারকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড
- ভোলায় মাইক্রোবাস চাপায় চিকিৎসকের প্রাণহানি
- ফিটনেস পরীক্ষায় সবাইকে ছাড়িয়ে প্রথম হলেন শান্ত
- যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যানচালক
- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কি
- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে ১০টি স্পটে ভাঙন
- নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- হাফপ্যান্ট পড়ায় সালমান মুক্তাদিরকে দিয়ে প্লেট ধোয়ানো হলো!
