রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজশাহীতে মোহনপুর উপজেলায় ভটভটি-অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগমারার মাড়িয়া গ্রামের আজিজুর রহমান(৩৫), রাজশাহীতে মোহনপুর উপজেলার

জাহাঙ্গীর (৪৫) ও আবুল হোসেন(৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন মজিবর রহমান, তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল নামের আরও চারজন।

 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজন নিহত হন।

আরও পড়ুন :

এনএএন টিভি