ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত

ঝালকাঠিতে কাঠালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে ঝালকাঠিতে  জেলার উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামের মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৪২) মরিচবুনিয়া পল্লীবিদুৎ অভিযোগ কেন্দ্রের ইর্নচার্জ ও মো.মনির হোসেন একই অফিসের লাইনম্যান।

তারা দুইজন নেয়ামতপুরা গ্রামের মোল্লারহাটে বিকাল থেকে বিদ্যুতের ছিড়ে পড়ালাইন মেরামতের কাজ করছিলেন।

রাত ৮টার দিকে হঠাৎ করে তারা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার

করে আমুয়া হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষনা করেন।

ইনচার্জ মো. মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী ও লাইনম্যান মনিরের বাড়ি কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি