ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হাসান আলী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার তৈলকুপী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাসান আলী কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র। তিনি একই গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘রাতে হাসান আলী বাড়ির পাশের জমিতে সেচ পাম্পের মোটর চালু করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে সেখানে পড়ে যান তিনি।’
‘হাসানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান,
‘বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন:
- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেধাবী শিক্ষার্থী সুমাইয়ার এসএসসিতে এ প্লাস
- ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের দুই কর্মী নিহত
- বগুড়া শহরে ৮-১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং
- মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার,৮৭১৮৮ পিস ইয়াবা জব্দ
- শীঘ্রই আসছে পরীমনির ‘পাফ ড্যাডি’
- ১৮ বছরের সংসার ভাঙল কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর
- সৈকতে খালি গায়ে হাফ প্যান্টে জো বাইডেন
- রংপুরে ২৭ উন্নয়ন ও ৫ প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে খরায় ফেটে যাচ্ছে জমি
- দেশের ১৯টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- জনসভায় যোগ দিতে রংপুরে প্রধানমন্ত্রী
- নরসিংদীতে শোকাবহ আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১
- গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Comments are closed.