আতাহার বুলনপুরে অটোরিকশার সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের আতাহার বুলনপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় সাদিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন,

এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায়।

নিহত সাদিকুল ইসলাম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লার মৃত তাইনুস আলীর ছেলে।

জানা গেছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আমনুরা যাচ্ছিল।

পথে আতাহার বুলনপুর এলাকায় সাগর অটো রাইসমিলের সামনে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে

সাদিকুল ইসলাম নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অটোচালক সেলিম রেজাসহ ৪ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

অটোচালক সেলিম রেজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

খবর পেলে সদর মডেল থানা ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

সদর মডেল থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি