১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেও নিয়োগের জন্য সুপারিশ না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বঞ্চিত প্রার্থীরা।
রবিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, ৬০ হাজারেরও বেশি শূন্য পদ থাকলেও এনটিআরসিএ তাদের নিয়োগের জন্য কোনো সুপারিশ করেনি। সরকারের পক্ষ থেকে বৈষম্য নিরসনের আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।
তারা দাবি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শূন্য পদগুলোতে নিয়োগ দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৫৭ হাজার ২১৩ জন। এর মধ্যে ৪১ হাজার জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও ১৬ হাজার ২১৩ জন বাদ পড়েছেন।

One Reply to “১৮তম শিক্ষক নিবন্ধন; সুপারিশ থেকে বাদ পড়া প্রার্থীরা ফের শাহবাগে”
Comments are closed.