সাতক্ষীরায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরার তালায় সাপের কামড়ে রাম প্রসাদ হরি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) রাতে ঘরে শুয়ে থাকা অবস্থায় তাকে একটি বিষধর সাপ দংশন করে। রবিবার (০৬ আগস্ট) ভোরে সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাম প্রসাদ।

নিহত হরি উপজেলার গোপালপুর গ্রামের নিমাই হরির পুত্র এবং তালা বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরাম ও কপোতাক্ষ যুব পানি কমিটির সদস্য ছিলেন।

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রাম প্রসাদ ছিল সকলের ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম।

সেলিম হায়দার, সাতক্ষীরা

আরও পড়ুন:

এনএএন টিভি