নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে হীরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান,
আজ সকালে মরদেহটি খালে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।
প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, মরদেহটি ৮-১০ দিন আগের। তবে এখন বিস্তারিত বলা যাচ্ছে না।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন :
- বঙ্গোপসাগরে মেঘমালার প্রভাবে দেশের উপকূল ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- বাড্ডায় গায়ে আগুন দিয়ে আত্নহননের চেষ্টা রিক্সাচালকের
- টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ
- রাজশাহীতে ছেলের হাসুয়ার আঘাতে পিতা খুন
- ধর্ষণ মামলায় ১১ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক
- পাকিস্তানে গাড়ি লক্ষ্য করে বোমা হামলা; নিহত ৭
- ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম-বান্দরবানে সেনা মোতায়েন
- জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সচল মার্কিন বোমার খোঁজ মিললো!
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ
- গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের
- গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের
