রাজধানীর বাড্ডায় রনি মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিজের গায়ে আগুন দিয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী। দগ্ধ অবস্থায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বাড্ডার জিএম বাড়ি এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর গ্রামে।
হাসপাতালে দগ্ধ রনি মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার জানান,
‘তারা জিএম বাড়ি পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন। রনি পেশায় রিকশাচালক এবং তিনি পোশাক কারখানায় চাকরি করেন। এক মেয়েসহ ওই বাড়িতে ভাড়া থাকেন তারা।’
স্ত্রী আরও জানান,
‘রনি নিয়মিত রিকশা চালান না। এছাড়া জুয়া খেলায় আসক্ত ছিলেন। এরজন্য বেশ কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন।’
‘সোমবার দিবাগত রাতে বাসায় ফেরেন। এরপর সবার অগোচরে বাসার বাইরে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।’
‘তখন তার চিৎকারে ঘর থেকে বের হয়ে তিনি রনির শরীরের আগুন নেভান। সঙ্গে সঙ্গে তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।’
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, রনির শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন :
- ধর্ষণ মামলায় ১১ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক
- পাকিস্তানে গাড়ি লক্ষ্য করে বোমা হামলা; নিহত ৭
- ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম-বান্দরবানে সেনা মোতায়েন
- জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সচল মার্কিন বোমার খোঁজ মিললো!
- ডিএমপি’র দুই পুলিশ পরিদর্শককে একযোগে বদলি
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ
- বালুর স্তূপে চাপা পড়ে প্রাণ গেল ২ শিশুর
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৯

Comments are closed.