পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় একটি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী ল্যান্ডমাইন ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাংগোভ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় পঞ্জগুর জেলায় বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন স্থানীয় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
খবরে বলা হয়েছে,
‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক একটি বিয়েতে অংশ নিয়ে গাড়িতে করে গ্রামে ফিরছিলেন। তার সঙ্গে আরও ছয়জন ছিলেন।’
‘তাদের গাড়ি তুরবত ও পাঞ্জগুর জেলার সীমান্ত এলাকায় চাকর বাজারে পৌঁছলে বিস্ফোরিত হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাংগোভ নিশ্চিত করেছেন যে, ইসহাকের গাড়ি বিস্ফোরণে একটি শক্তিশালী ল্যান্ডমাইন ব্যবহার করা হয়েছিল।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন,
‘গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে।’
পরে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারীরা মরদেহগুলো পাঞ্জগুর জেলা হাসপাতালে নিয়ে যায়।
বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড জানিয়েছে,
‘ইম্প্রোভাইজড ল্যান্ডমাইন ডিভাইসটি একটি রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরিত হয়েছিলো।’
মীর জিয়াউল্লাহ বলেন,
‘বিস্ফোরণে জড়িত উপাদান খুঁজে বের করতে ওই এলাকায় অভিযান শুরু করা হয়েছে।’
‘এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। অন্য হতাহতরা হলেন মোহাম্মদ ইব্রাহিম, নাজিম, ফিদা হোসেন, সরফরাজ আলী, সফর খান এবং মোহাম্মদ কাসিম।’
মন্ত্রী জানান,
‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাকের বাবা ইয়াকুব বালগাতারিও বোমা হামলায় নিহত হন।’
আরও পড়ুন :
- ট্রলারডুবির দুইদিন পর নিখোঁজ থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার
- ডিএমপি’র দুই পুলিশ পরিদর্শককে একযোগে বদলি
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৯
- ঢাকায় পৃথক অভিযানে ৩৯জন মাদক কারবারি গ্রেফতার
- ছেলের নাম পরিবর্তন করলেন পরীমনি
- সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
- কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হার বেড়েই চলছে
- দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার আভাস
- নৌকা ভ্রমণে বন্ধুদের সঙ্গে নাচতে গিয়ে যুবকের প্রাণহানি
