বালুর স্তূপে চাপা পড়ে প্রাণ গেল ২ শিশুর

পাবনার ঈশ্বরদী উপজেলায় বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পদ্মার নদীর ধারে বালুর স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী সাঁড়া ঝাউদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু জিহাদ (৮) সাঁড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসানের ছেলে ও হিমেল (৮) একই গ্রামের দিনমজুর আশরাফুলের ছেলে।

তারা সাঁড়া পানিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।

সাঁড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান, এমদাদুল হক রানা সরদার ওই পরিবারের বরাত দিয়ে জানান,

সোমবার (৭ আগষ্ট) বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে সাঁড়া পদ্মা নদীর তীরে বালু খামালে বন্ধুদের সঙ্গে শিশু হিমেল ও জিহাদ খেলাধুলা করছিল।

এসময় বৃষ্টির পানিতে বালু নরম থাকায় বালু ধ্বসে ওই দুই শিশু বালির স্তূপে ডুবে যায়।

এসময় শিশুদের আত্ন চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

পরে দুই শিশুর পরিবারের স্বজনরা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান,

খেলতে গিয়ে খামাল করা বালু ধ্বসে বালু স্তূপে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে মামলা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানার ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি