যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। তবে এবার আকর্ষণীয় খবর হলো এবার সিনেমাটি দেখেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
এ বিষয়ে রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নির্মাতা হিমেল আশরাফ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে লেখেন,
‘কাল হঠাৎ করেই ম্যাসেজ আসলো, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই!’
‘ও সাথে সাথে টেক্সট দিয়ে ছবিটা দিল। আর লিখল ওর খুব ভালো লেগেছে, ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম।’
‘যে কারণে ওকে আমি ‘রাজকুমার’র জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম, সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।’
‘নির্মাতা হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’র নায়িকা অভিনেত্রী কোর্টনি কফি।’
‘হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার মহরতে শাকিব খান ও কোর্টনি কফি’
জানা গেছে, কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি।
এর আগে গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন :
- সাংবাদিক নাদিম হত্যা মামলায় ৫জনের জামিন নামঞ্জুর
- মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া দেখল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়
- পিরিয়ডকালীন সময়ে ব্যথা কমাতে খেতে হবে যে খাবার!
- চট্টগ্রামে ভারী বর্ষণে ক্লাস ও পরীক্ষা ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ
- ছেলের নাম পরিবর্তন করলেন পরীমনি!
- ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুকের ঘটনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
