স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে কুয়ায় ফেলে দিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এর আগে রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর জেলার আলসুন্দে গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল সোমবার স্থানীয় পুলিশ বিষয়টি জানায়।
অভিযুক্ত গোকুল ক্ষীরসাগরের (৩৮) বরাত দিয়ে পুলিশ জানান, স্ত্রীর সঙ্গে গোকুলের উত্তপ্ত তর্ক হয়। এরপরে তিনি তার ৮ বছরের মেয়ে রুতুজা এবং ৪ বছরের ছেলে বেদান্তকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বাচ্চাদের গ্রামের একটি কূপে নিয়ে যান। এরপর সেখানে তাদের ফেলে দেন।
পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন :
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ৭ অক্টোবর
- টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
- ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার
- পিরিয়ডকালীন সময়ে ব্যথা কমাতে খেতে হবে যে খাবার!
- চট্টগ্রামে ভারী বর্ষণে ক্লাস ও পরীক্ষা ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ
- মুন্সিগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি; নিহত ৮
- নেত্রকোনার কেন্দুয়ায় ধানের চারা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
- হবিগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছেন
- টানা বর্ষণে ফেনীর মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে ৬টি গ্রাম প্লাবিত
