হবিগঞ্জে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছেন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জামশেদুর রহমান (৪০) মারা গেছেন।

রোববার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা সূত্রে জানা যায়,

‘চলতি বছরের ২৪ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলার সাটিয়াজুরী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।’

‘পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হয়।’

চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম জানান,

‘সোমবার বাদ যোহর জামসেদুর রহমানের মরদেহ নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়ায় সমাহিত করা হবে।’

‘জামশেদুর রহমানের মৃত্যুতে চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী শোক জানিয়েছেন।’

আরও পড়ুন:

এনএএন টিভি