মদসহ গ্রেফতার করার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
একইসঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।
ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও
ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স।
উল্লেখ্য, বহিষ্কৃতরা গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হন।
এতে মাদক আইনে মামলা করে পুলিশ।
এরপর শুক্রবার দুপুরে আদালত তাদের জেলহাজতে পাঠায়।
আরও পড়ুন :
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
- ময়মনসিংহের বালু ভর্তি লড়িতে ভারতীয় ৫১ বস্তা চিনি
- রংপুর নগরীতে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
- মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা’র সদস্যদের আইডি কার্ড বিতরণ
- হঠাৎ নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় অপু বিশ্বাস !
- কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হার বেড়েই চলছে
- সাতক্ষীরায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
- সিলেটে স্ত্রী হত্যার দায়ে সিদ্দিক আহমেদের মৃত্যুদণ্ড
- রাজধানীর মিরপুরে বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল হেলপারের
- উপকূল ও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ভয়াবহ আগুনে প্রাণ হারলেন বাবাসহ পাঁচ ছেলে; অক্ষত মা

Comments are closed.