নরসিংদীতে রাজনৈতিক সংকট নিরসনে সুজন মানববন্ধন

বিরাজমান রাজনীতির সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে সুজন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার (০৬ আগস্ট) সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী নরসিংদী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন

জেলা সুজন সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। 

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,

‘রাজনৈতিক দলসমূহ সরকারের পদত্যাগের এক দফা দাবী নিয়ে আন্দোলন শুরু করেছে। 

‘রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। রাজপথে সংঘর্ষ ও প্রাণীহানির ঘটনাও ঘটছে।

‘এমতাবস্তায় সুজন মনে করে যে, রাজনীতি দলসমূহ যদি অবিলম্বে তাদের অবস্থান পরিবর্তন না করে বা তাদের মধ্যে যদি সমঝোতা না হয়,

তবে সামনের দিনগুলোতে জাতিগতভাবে আমরা চরম সাংঘাতিক পরিস্থিতির দিকে ধাবিত হতে পারি।’

‘তাই সুজন চায়, রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও পারস্পরিক সমঝোতা।’

‘রাজনৈতিক দলসমূহকে আলাপ-আলোচনার মধ্য দিয়েই সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবং সমঝোতাসূত্র খুঁজে নিতে হবে।’

আরও পড়ুন :

এনএএন টিভি