সাভারের আশুলিয়ায় দাম্পত্য কলহের জেরে বিয়ের ১৮ দিনের মাথায় ছয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে নওরিন নুসরাত নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নওরিন নুসরাত ইবির আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষে অধ্যয়নরত ছিলেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বিভাগটির সভাপতি সাহিদা আখতার বলেন,
‘২১ জুলাই নওরিনের বিয়ে হয়। এরপর ঢাকায় স্বামীর সঙ্গে অবস্থান করেন।’
‘সেখানে দুই দিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এর জের ধরে বিয়ের ১৮ দিনের মাথায় তিনি আত্মহত্যা করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন,
“বিষয়টি আমিও শুনলাম। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।”
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন,
‘নিহতের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
‘পরিবারের কারও অভিযোগ নেই। কী কারণে মৃত্যু হয়েছে, তা-ও স্পষ্ট নয়।’
আরও পড়ুন:
- নড়াইলে বাজারে আগুন; ৭০-৮০ লাখ টাকার ক্ষতি
- ‘টেলিভিশন টকশো’তে বিএনপি নেতাদের অংশগ্রহণে নিষিদ্ধ’
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প
- ভিডিও দেখে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার
- আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- দেশের ৯টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস
- স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
- খাগড়াছড়ির সঙ্গে বন্ধ সাজেকের যোগাযোগ, বিপাকে পর্যটকরা
- তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ !
- খাগড়াছড়ির সঙ্গে বন্ধ সাজেকের যোগাযোগ, বিপাকে পর্যটকরা
- চট্টগ্রামে সৃষ্ট বন্যার জোয়ারে নিখোঁজ ২

Comments are closed.