খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলিবর্ষণ, আটক ২

ডেস্ক নিউজ: খুলনা নগরীর সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তবে, এ ঘটনায় এখনও মামলা হয়নি।

শনিবার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। পরে, তারা ক্লিনিকের ভেতর ঢুকে অধ্যাপক ডা. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসিপশনে ভাঙচুর চালায়। এতে, চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে সন্ধ্যায়, টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আকাশ কুন্ডু নামে এক মুদি দোকানদার।

এদিকে, জড়িতদের শনাক্তের পর আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card