ইতালির দ্বীপ ল্যাম্পেডুসার কাছে একটি নৌকাডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দুর্যোগ থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের জানিয়েছে,
তারা যে নৌকায় ছিল সেটি তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল এবং ইতালি যাওয়ার পথে ডুবে যায়।
আইভরি কোস্ট এবং গিনি ওই চার নাগরিক বুধবার ল্যাম্পেডুসা পৌঁছেছেন।
এদের মধ্যে তিন জন পুরুষ ও এক জন নারী। নৌকাটিতে তিন শিশুসহ ৪৫ জন ছিল বলে তারা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, নৌকাটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিল।
তবে যাত্রার কয়েক ঘণ্টার মধ্যে এটি ডুবে যায়।
ওই পথ দিয়ে যাওয়া একটি কার্গো জাহাজ তাদেরকে উদ্ধার করে।
পরে তাদেরকে ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে তাদের উঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন :
- চকরিয়ায় ট্যাংক পরিস্কার করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যুর, অত:পর মারা গেলেন বাবাও
- পরীমণির পদ্মের জন্মদিন আজ; আয়োজনে থাকবেন না রাজ
- দাবানলে আগুন থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে মানুষ
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু
- যুক্তরাষ্ট্রে দাবানলে আতঙ্ক; অন্যত্র সরিয়ে নেয়া হলো ১০ হাজার মানুষকে
- পারিবারিক কলহেরে জেরে একমাত্র শিশুপুত্রকে বিষ পান করানোর পর মায়ের আত্মহত্যা
- নরসিংদীতে খালেদা জিয়া-তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
- সিদ্ধিরগঞ্জে লরির ধাক্কায় এক নারী শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
- গাইবান্ধায় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্ত্রীর প্রাণহানি
- কঠোর রোদের পর মুষলধারে বৃষ্টি ঢাকাতে

Comments are closed.