জনপ্রিয় ঢালিউড তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ পদ্মের আজ এক বছর পূর্ণ হলো।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার পরপরই পরী ছেলের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পোস্টে তিনি লেখেন,

‘হ্যাপি বার্থডে আমার নাড়ি কাটা ধন।’ ক্যাপশন শেষে দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।
এদিকে, ছেলের জন্মদিন উপলক্ষে দিনটি ঘিরেেআগে থেকেই নানান আয়োজন, নানা পরিকল্পনা ছিলো পরীমণির ;
যদিও তখন ভবেছিলেন স্বামী শরিফুল রাজ পাশে থাকবে সেই সকল আয়োজনে, তবে এবারে সবকিছু একা হাতেই সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।

তবে ছেলের জন্মদিন হওয়া সত্ত্বেও আয়োজনের কোথাও দেখা যাচ্ছে না বাবা শরিফুল রাজকে। জানা গেছে, অভিনেতা এখন কলকাতায় আছেন।
এর আগে, পরীমণি জানিয়েছিলেন,
‘আমি একাই সবকিছু করছি। তবে আমাদের (পরীমণি ও শরিফুল রাজ) অনেক পরিকল্পনা ছিলো। তবে রাজ না থাকায় সব আমাকেই করতে হয়েছে।’

এদিকে, রাজ্যকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তমা মির্জা, অপু বিশ্বাস, বিল্পব সাহা, মোওমিসহ অনেকে। তবে বাবা শরিফুল রাজের কোনো বার্তা পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বেশ কিছু মাস ধরেই আলাদা বসবাস করছেন তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ।
গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর আর বাসায় ফেরেননি তিনি।
উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী।
এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
আরও পড়ুন:
