ফ্রান্সে হলিডে হোমে অগ্নিকান্ড; ১১ জনের প্রাণহানি

ফ্রান্সে হলিডে হোমে ভয়াবহ আগুন লেগে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া, এ ঘটনায় ওই ভবন থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে, তন্মধ্যে একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) ফ্রান্সের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে,

‘ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি হলিডে হোমে অগ্নিকাণ্ডের পর ১১ জনের মৃতদেহ পাওয়া গেছে।’

‘বুধবার স্থানীয় সময় সকালে আগুন লাগার ঘটনা সম্পর্কে জরুরি পরিষেবাগুলোকে জানানো হয় এবং পরে প্রায় ৮০ জন অগ্নিনির্বাপককে সেখানে পাঠানো হয়।’

এদিকে, বিবিসি সূত্রে জানা যায়,

জার্মান সীমান্তের কাছে এবং স্ট্রাসবার্গ শহরের প্রায় ৭০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত উইন্টজেনহেইমের কাছে অগ্নিকাণ্ড ও হতাহতের এই ঘটনা ঘটে।

তবে ঠিক কিভাবে সেখানে আগুন লাগে তা এখনও পরিষ্কার নয়।

এছাড়া অগ্নিকাণ্ডের শিকার ওই ভবন থেকে সতেরো জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে অন্তত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং

‘বিপর্যয়’ মোকাবিলায় এগিয়ে যাওয়ার জন্য জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটিকে ভয়াবহ বিপর্যয় বলেও অভিহিত করেন তিনি।

আরও পড়ুন:

এনএএন টিভি