ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি।

এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। বর্তমানে ঘূর্ণিঝড়টি দুর্বল হতে শুরু করেছে।

তবে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে ওড়িশায় প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

Share this news as a Photo Card