গাইবান্ধায় আহাম্মদ আলী (৪০) নামের এক মোটরগাড়ি চালক বিদ্যুতায়িত হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী জোসনা বেগম (৩৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বুধবার (৯ আগস্ট) বিকেলে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনায় ঘটে। এতে আহত হয়েছেন আহাম্মদ আলী।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের স্বজনরা জানায়,
‘মোটরগাড়ি চালক মোহাম্মদ আলী তার ঘরের চাল মেরামত করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তেমন কোনো সাবধানতা অবলম্বন করা হয়নি।’
‘তবে কিছুক্ষণ পরে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঘরের ফ্যানের ছেঁড়া তারের সাথে টিনের সংস্পর্ষে টিনসহ বিদ্যুতায়িত হন তিনি।’
‘ঘটনাটি দেখতে পেয়ে পাশে থাকা তার স্ত্রী জোসনা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন।’
‘স্বজনরা স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসনা বেগমকে মৃত ঘোষণা করেন।’
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) ৫নং ওয়ার্ডের সদস্য মোমতাজ আলী বলেন,
‘এ ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকা দরকার।’
আরও পড়ুন:
- ডেঙ্গুরোগে বয়স্ক রোগীদের মারা যাওয়ার হার আক্রান্তের তুলনায় বেশি
- রাজশাহী নগরীতে নির্মাণ করা হবে দুটি ফ্লাইওভার
- ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেল ২২৫৮টি পরিবার
- ফরিদপুরে ট্রাক চাপায় কৃষিশ্রমিকের প্রাণহানি
- খালেদা জিয়ার আবেদনের পরবর্তী শুনানি ১৪ আগস্ট
- অভিনেত্রী চমকের অভিযোগ মিথ্যা: আরশ
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে
- আবারো খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে
- ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন পাকিস্তানের শান মাসুদ

Comments are closed.