ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন পাকিস্তানের শান মাসুদ

এশিয়া কাপ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই দল থেকেই বাদ পড়েছেন ওয়ানডের সহঅধিনায়ক শান মাসুদ। গত ফেব্রুয়ারিতে তাকে সহঅধিনায়কের দায়িত্ব দিয়েছিলো পিসিবি।

শান মাসুদের পাশাপাশি পাকিস্তানের এশিয়া কাপ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন হারিস সোহাইল ও ইহসানউল্লাহ।

তাদের পরিবর্তে প্রায় দুই বছর পর দলে ঢুকেছেন ফাহিম আশরাফ।

সাম্প্রতিক সময়ে টেস্টে চমক দেখানো সৌদ শাকিল স্থান পেয়েছেন ১৮ সদস্যের আফগান সিরিজের দলে, তবে তিনি নেই এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে।

মাসুদ বাদ পড়ায় সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন শাদাব খান।

বুধবার (৯ আগস্ট) দল ঘোষণা করেছেন পাকিস্তানের নতুন নির্বাচক ইনজামাম উল হক। দল ঘোষণা করে তিনি বলেছেন,

‘ফাহিম আশরাফকে অগ্রাধিকার দেয়া হয়েছে। কারণ আমাদের আর কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই।’

‘আপনি যদি পিএসএল ও অন্য টুর্নামেন্টগুলো দেখেন, ও ভালো ফর্মে ছিল। আমাদেরও একজন অলরাউন্ডার দরকার, তাকে বিশ্বকাপেও লাগবে।’

আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তানের দল

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, ফখর জামান, আগা সালমান,

ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, তাইয়াব তাহির, সৌদ শাকিল,

শাদাব খান (সহঅধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, ফখর জামান, আগা সালমান,

ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, তাইয়াব তাহির, শাদাব খান (সহঅধিনায়ক),

মোহাম্মদ নেওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

এনএএন টিভি