কক্সবাজারের পেকুয়ায় খালের পানিতে পড়ে নিখোঁজ দুই সহোদরসহ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে একই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফেরাসিঙ্গা পাড়ার সাহেবখালী খালে পড়ে শিশুরা নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া তিন শিশু হলো—স্থানীয় নুরুল আলমের মেয়ে তাহিদা বেগম (১০), ছেলে আমির হোছাইন (৭) ও তাদের নিকটাত্মীয় ছাবের আহমদের মেয়ে হুমাইরা বেগম (৮)।
শিশুদের পরিবারের বরাত দিয়ে উজানটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান,
‘বুধবার বিকেলে তিন শিশু পাশের সাহেবখালী খালে বিহিন্দি জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলো। সেখান থেকে তারা পাশের ফুফুর বাড়িতে বেড়াতে যায়।’
‘সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে তিনজন সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে একই খালে তাদের মরদেহ ভেসে উঠে।’
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,
‘সকালে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন :
- চকরিয়ায় বন্যার পানিতে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
- শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ইন্দোনেশিয়ায়, ৫.২ মাত্রার ভূমিকম্প
- বন্যার পানিতে নিখোঁজ হওয়া নাতি-দাদার মরদেহ উদ্ধার
- চকরিয়ায় ট্যাংক পরিস্কার করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যুর, অত:পর মারা গেলেন বাবাও
- পরীক্ষা শেষে ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন
- ইতালির দ্বীপ ল্যাম্পেডুসার নৌকাডুবির ঘটনায় ৪১ জন অভিবাসীর মৃত্যু
- খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে: চিকিৎসক
- তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত

Comments are closed.